রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিয়ের দাবিতে অনশন করছেন সুমি

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
120

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাব এলাকায় বিয়ের দাবিতে নাইম নামের এক যুবকের বাড়িতে অনশন করছেন সুমি নামের নরসিংদীর শিবপুরের এক তরুণী। গত ৩০ তারিখ সকালে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্থানীয়ভাবে এর কোনো সমাধান হয়নি এবং বর্তমানে মেয়েটি ওই যুবকের বাড়িতেই অবস্থান করছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা সুমির সঙ্গে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের শিংলাব এলাকার নাইমের দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এই দীর্ঘ সময়ে তারা বিভিন্ন স্থানে একাধিকবার দেখা করেছেন এবং ঘুরতে গিয়েছেন। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নাইম তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
​ভুক্তভোগী সুমি জানান, বিয়ের আশ্বাস দিয়ে নাইম তার সঙ্গে বিভিন্ন সময় মেলামেশা করেছেন। কিন্তু এখন বিয়ের কথা বললে নাইম ও তার পরিবার তা অস্বীকার করছে এবং বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। নাইমের পরিবারও এই বিয়েতে পুরোপুরি রাজি নয়।
​এদিকে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন সুমি। তবে দীর্ঘ সময় ধরে অনশন চললেও এখনো পর্যন্ত স্থানীয়ভাবে কোনো কার্যকর সমাধান মেলেনি।
​তরুণী সাফ জানিয়ে দিয়েছেন, নাইম তাকে বিয়ে না করলে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় লোকজনের মধ্যে নানা আলোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews