শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

প্রেসক্লাব থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
118

নওগাঁ জেলাপ্রতিনিধি: শামীম আনসারী 

 

নওগাঁয় এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক দিনকাল ও সানশাইন পত্রিকার নওগাঁ প্রতিনিধি এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান আলমের মোটরসাইকেলটি চুরি হয়েছে।

 

রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাব থেকে এই চুরির ঘটনা ঘটে।

 

এবিষয়ে সাংবাদিক রায়হান আলম জানান, সংবাদ সংগ্রহের কাজ শেষ করে প্রতিদিনের মতো গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবে যান। তিনি তার টিভিএস অ্যাপাচি আরটিআর নীল রংয়ের মোটসাইকেলটি (নওগাঁ-ল-১২-১৩০০) নওগাঁ জেলা প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে রেখে দ্বিতীয় তলায় ঢোকেন। কিছুক্ষণ পর তিনি নিচে নেমে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে প্রেসক্লাবের পাশের ভবনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। যাতে দেখা যায় এক ব্যাক্তি মোটরসাইকেল চুরি করে চালিয়ে নিয়ে যায়।

 

তিনি বলেন, আশা করি পুলিশ দ্রুত তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধারসহ এঘটনার সাথে জড়িত ব্যাক্তির বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।

 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews