শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় ৬ বছরে জব্দকৃত ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
117

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী 

নওগাঁয় দীর্ঘ ছয় বছরে বিভিন্ন অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে জেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের চত্বরে রোলার চালিয়ে ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ছয় বছরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের করা ১৫১টি মামলার আলামত হিসেবে এসব ফেন্সিডিল দীর্ঘ সময় ধরে আদালতের মালখানায় সংরক্ষিত ছিল। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে জনসম্মুখে এগুলো ধ্বংস করা হলো।

মাদক ধ্বংসকালে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ধ্বংসকাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে জেলা ফায়ার সার্ভিসের একটি টিম।

এ বিষয়ে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, ‘১৫১টি মামলার বিপরীতে জব্দকৃত ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আজ ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

মাদকবিরোধী এই কর্মকাণ্ডকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান ভবিষ্যতে আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews