নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নূরুল ইসলাম বুলবুল এমপির সংবর্ধনা
প্রকাশিত:
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
৫২
বার পড়া হয়েছে
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নূরুল ইসলাম বুলবুল এমপির সংবর্ধনা
মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃ ত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে তাদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহ দিতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক , অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে। মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ
128
মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃ ত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে তাদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহ দিতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক , অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।