শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

দুই দফা দাবিতে নাটোর সুগার মিলসে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
129

হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার

নাটোরে দুই দফা দাবিতে গেট মিটিং করেছেন সুগার মিলসের শ্রমিক-কর্মচারীরা।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় নাটোর সুগার মিল প্রাঙ্গণে বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ গেট মিটিং অনুষ্ঠিত হয়।

গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক শিশির আহম্মেদসহ বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী।

বক্তারা বলেন, সকল মিলে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষ জনবল গড়ে তুলতে মৌসুমি জনবলের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে অভ্যন্তরীণভাবে স্থায়ী শূন্য পদে সমন্বয় করতে হবে। এছাড়া সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধা পে কমিশনের ন্যায় শ্রমিকদের ক্ষেত্রেও একই তারিখ থেকে কার্যকর করতে হবে। পাশাপাশি আগামী জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ জুলাই ২০২৬ থেকে জাতীয় মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দুই দফা দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয়ভাবে ঘোষিত যে কোনো কঠোর কর্মসূচি তারা ঐক্যবদ্ধভাবে পালন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews