শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

কাশিমনগরে ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন ঠিকানা—মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
126

মাধবপুর প্রতিনিধি ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা কাশিমনগর বাজারে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে যাত্রা শুরু করলো মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত, যেখানে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান সোহাগ। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণদের সুস্থ বিনোদন নিশ্চিত করার পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আল উদ্দিন আল রনি, তারেক হাসান, ফয়সাল আহমেদ, মির্জা এস এম ইকরাম, হুমায়ুন কবির, ফারুক আহমেদসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইতালি প্রবাসী জনাব মো: রাসেল, যিনি প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন ও তরুণদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: সুমন।
সভাপতির বক্তব্যে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং জানানো হয়, এই ক্লাবের মাধ্যমে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনসহ যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই ক্লাবটির সার্বিক সফলতা কামনা করেন এবং এলাকার ক্রীড়াঙ্গনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews