রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাটোরে ডিবির অভিযানে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির কারখানা উন্মোচন, ৩ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
130

হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার

নাটোর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পার আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় কারখানার মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল, আধুনিক মেশিনারিজ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নাটোরের জিডি নং-২২৮, তারিখ ১৮ জুলাই ২০২৬-এর সূত্র ধরে গত ১৮ জুলাই সন্ধ্যা প্রায় ৭টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নাটোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পার আটঘরিয়া গ্রামের মো. খোকন মিয়া (২৮), মো. শরিফুল ইসলাম (২৮) এবং আওরাইল দক্ষিণপাড়া গ্রামের মো. তারিকুল ইসলাম (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত খোকন মিয়া পুলিশকে জানান, তিনি প্রায় এক বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এসকে নিউট্রিশন’ ও ‘অর্গানিক বায়ো কেয়ার সলিউশন’ নামে দুটি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ বিক্রি করতেন। প্রতিদিন অনলাইনে প্রায় ৫০ থেকে ৬০ জন ক্রেতার কাছে এসব পণ্য বিক্রি করা হতো বলে তিনি জানান। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি বছরে আনুমানিক ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করতেন।

অভিযানে ওষুধ তৈরির ক্যাপসুল ও ট্যাবলেট মেশিন, প্যাকেজিং মেশিন, কমপ্রেসার, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন, বিপুল পরিমাণ যৌন উত্তেজক ক্যাপসুল, ট্যাবলেট, বিভিন্ন কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী, লেবেল, বিক্রির রশিদ, বিজ্ঞাপন নির্দেশিকা এবং বিভিন্ন নামে বাজারজাতকরণের জন্য প্রস্তুত বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মেশিনারিজ ও মালামালের আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews