শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

প্রচার-প্রচারণায় ঝড় তুলেছেন মোহাম্মদ আলী বাচ্চু; কেশরহাট বণিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্বের হাতছানি

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
116

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী কেশরহাট বণিক সমবায় সমিতির আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য আসন্ন -২০২৬ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে বাজারে এখন নির্বাচনী আমেজ। এরই মধ্যে ব্যাপক গণসংযোগ, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং নির্বাচনী প্রচার-প্রচারণায় মাধ্যমে সরব হয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন “আনারস মার্কা” প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী বাচ্চু।

 

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কেশরহাট বাজারের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি। ব্যবসায়ীদের সুখ-দুঃখের কথা শুনছেন এবং নির্বাচিত হলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক বণিক সমিতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। গত কয়েকদিনে বাজারের প্রতিটি দোকানে, গলিতে গলিতে গণসংযোগ করে ব্যবসায়ীদের মন জয় করেছেন তিনি। ”

 

মোহাম্মদ আলী বাচ্চু বলেন, “দীর্ঘদিন ধরে আমি কেশরহাট বাজারের ব্যবসায়ীদের সাথে আছি। সমিতিতে স্বচ্ছতা নেই, নতুনরা সুযোগ পাচ্ছে না। নির্বাচিত হলে প্রথমেই সমিতির হিসাব জনসম্মুখে প্রকাশ করবো। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও বাজারের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

 

ব্যবসায়ীরা জানান, মোহাম্মদ আলী বাচ্চুর মতো শিক্ষিত, পরিচ্ছন্ন, পরিশ্রমী ও সৎ নেতৃত্বই এখন সময়ের দাবি। তার নেতৃত্বে কেশরহাট বণিক সমিতি নতুনভাবে এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

 

এদিকে বণিক সমিতি নির্বাচনকে ঘিরে যে কোন বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনী পরিবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মোহনপুর উপজেলা প্রশাসন তৎপর সেই মোহনপুর থানা পুলিশের নজর দারি ও টহল বৃদ্ধিকরে তা অব্যাহত রয়েছে।

 

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে তারা পরিবর্তন চান। আর সেই পরিবর্তনে “আনারস মার্কা” প্রতীক হিসেবে তারা দেখছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী বাচ্চুকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews