শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবা-চোলাইমদসহ আটক-২

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
117

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পৃথক অভিযানে ইয়াবা-চোলাইমদসহ ২ জন আটক হয়েছে। শনিবার (১৮ জুলাই) অভিযানগুলোতে ২০ পিস ইয়াবা এবং ১০ লিটার চোলাইমদ উদ্ধার হয়। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবাগান হাড্ডিপট্টির মৃত মঞ্জুর আলীর ছেলে মো: কুতুব (৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কাঞ্চনতলার মো: আজিজুল হক এর স্ত্রী মোসাঃ ফাইনুর বিবি (৪৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, শনিবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালায় ডিএনসি সদস্যরা। এসময় মো: কুতুব (৪৫) কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এঘটনায় ডিএনসি পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ডিএনসির অপর অভিযানে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঞ্চনতলা-২ এলাকা থেকে মোসাঃ ফাইনুর বিবি (৪৯) ১০ লিটার চালাইমদসহ আটক করা হয়। এ ঘটনায় ডিএনসি উপ-পরিদর্শক মামুনুর রশিদ মামলার বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews