রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
138

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় আম গবেষণা কেন্দ্রের সামনে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আবুল কাসেম। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের উপদেষ্টা মো. রবিউল ইসলাম। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মাহমুদ, ভাইস-চেয়ারম্যান পদে মো. এনামুল হক নাসিম, মহাসচিব পদে মো. শাহীন আকতার, ভাইস-মহাসচিব পদে মো. ইমাম হাসান জুয়েল, কোষাধ্যক্ষ পদে মো. আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক পদে মো. রিপন আলী, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো. বিপ্লব হাসান এবং সদস্য হিসেবে নির্বাচিত হন মাহিদুল ইসলাম ফরহাদ ও মনিরুল ইসলাম মুনির। সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সদস্যদের মাসিক চাঁদা নিয়মিত পরিশোধসহ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews