বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

শিবগঞ্জে র‍্যাব-৫-এর অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
147

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:মেহেদী হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী।
র‍্যাব-৫, রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সনিবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি ও সিপিসি-১-এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত মো. মামুন আলী (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‍্যাব জানায়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews