চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন ও ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা
প্রকাশিত:
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
৫৪
বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন ও ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা
মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের (দ্বি-বার্ষিক) নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সড়ক পরিবহন খাতের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং জেলার সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফল দায়িত্ব পালন কামনা করা হয়।
146
মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের (দ্বি-বার্ষিক) নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সড়ক পরিবহন খাতের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং জেলার সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফল দায়িত্ব পালন কামনা করা হয়।