রেলসেবা উন্নয়নে ৬ দফা দাবি, প্রতিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্মারকলিপি
প্রকাশিত:
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
৯৭
বার পড়া হয়েছে
রেলসেবা উন্নয়নে ৬ দফা দাবি, প্রতিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্মারকলিপি
নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে রেলসেবার সম্প্রসারণ ও যাত্রীসেবার মানোন্নয়নে ছয় দফা দাবি তুলে ধরে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর রেল ভবনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপির কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন সমিতির নেতৃবৃন্দ। সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দেলওয়ার হোসেন, সহসভাপতি মো. আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। স্মারকলিপিতে চাঁপাইনবাবগঞ্জের দীর্ঘদিনের রেল-সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু, সিল্কসিটি, পদ্মা ও মধুমতি আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, ঢাকা থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন বর্ধিতকরণ, ঢাকা-রহনপুর-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু, চাঁপাইনবাবগঞ্জে ওয়াশ পিট স্থাপন, বনলতা এক্সপ্রেসে জেলার যাত্রীদের জন্য আসনসংখ্যা বৃদ্ধি, বনলতা ট্রেনের অতিরিক্ত বগিতে টিকিটের ওপর আরোপিত ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া প্রত্যাহার এবং চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে রাতের শাটল ট্রেন চালু। স্মারকলিপি গ্রহণের পর রেল প্রতিমন্ত্রী দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পর্যালোচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতারা বলেন, সীমান্তবর্তী এই জেলার অর্থনীতি, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং যাত্রীসেবার স্বার্থে রেল যোগাযোগের উন্নয়ন এখন সময়ের দাবি। প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে জেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমও আরও গতিশীল হবে।
210
নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে রেলসেবার সম্প্রসারণ ও যাত্রীসেবার মানোন্নয়নে ছয় দফা দাবি তুলে ধরে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর রেল ভবনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপির কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন সমিতির নেতৃবৃন্দ।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দেলওয়ার হোসেন, সহসভাপতি মো. আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।
স্মারকলিপিতে চাঁপাইনবাবগঞ্জের দীর্ঘদিনের রেল-সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু, সিল্কসিটি, পদ্মা ও মধুমতি আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, ঢাকা থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন বর্ধিতকরণ, ঢাকা-রহনপুর-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু, চাঁপাইনবাবগঞ্জে ওয়াশ পিট স্থাপন, বনলতা এক্সপ্রেসে জেলার যাত্রীদের জন্য আসনসংখ্যা বৃদ্ধি, বনলতা ট্রেনের অতিরিক্ত বগিতে টিকিটের ওপর আরোপিত ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া প্রত্যাহার এবং চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে রাতের শাটল ট্রেন চালু।
স্মারকলিপি গ্রহণের পর রেল প্রতিমন্ত্রী দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পর্যালোচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতারা বলেন, সীমান্তবর্তী এই জেলার অর্থনীতি, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং যাত্রীসেবার স্বার্থে রেল যোগাযোগের উন্নয়ন এখন সময়ের দাবি। প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে জেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমও আরও গতিশীল হবে।