শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
129

মো. মাহবুবুর রহমান,বিশেষ প্রতিনিধি,

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় মানবসেবার এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, ওষুধ এবং চশমা প্রদান করা হয়েছে। হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশন ও ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, তারাব পৌরসভার যৌথ উদ্যোগে এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা সরবরাহ করা হয়। চিকিৎসকদের পরীক্ষায় ৭৫ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়। আয়োজকরা জানান, এসব রোগীর জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোতালেব ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. তানভীর হাসান মিলন এবং বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট রাসেদুল ইসলাম।

 

মো. নজরুল ইসলাম বাদলের সঞ্চালনায় এবং হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 

বক্তারা মানবসেবার গুরুত্ব তুলে ধরে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন পৌর এলাকার জলাবদ্ধতা, গ্যাস সংকট, মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

 

প্রধান অতিথি মো. হাফিজুর রহমান ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোতালেব ভূঁইয়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মোবারক উল্লাহ, মো. কাউসার, মো. আবুল খায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভাপতির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাবুল বলেন, মানুষের কল্যাণে হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বৃহত্তর পরিসরে পরিচালিত হবে।

 

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে সেবা গ্রহণকারী রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews