শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
124

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টারঃ

 

 

রাজশাহীর তানোর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী

মোজাম্মেল হক তুজাল কে গ্রেফতার করেছেন পুলিশ।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে

সোমবার ১৩ই জুলাই সন্ধা ৭.৩০ ঘটিকার সময়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই মাসউদ আলীর ও এসআই জাহাঙ্গীর আলম, এবং এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি কামারগাঁ ইউনিয়ন দক্ষিণ পাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের পুত্র মোজাম্মেল হক তুজাল (৫৪)। এসময় তার কাছে থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাজা ও গাজা বিক্রয়কৃত নগর অর্থ ২৫,৬৮০/- (পচিশ হাজার ছয়শত আশি) টাকা উদ্ধার করা হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা ভাবে গাজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে গ্রেফতার করায় এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে পেয়েছে।

 

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদকে জানান, মাদকের বিরুদ্ধে তানোর পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর ও জিরো টলারেন্স। সমাজকে মাদকমুক্ত রাখতে তানোর থানা পুলিশ দিন-রাত নিরলসভাবে কাজ করছে। কোনো মাদক কারবারি, যতই প্রভাবশালী হোক না কেন, আইনের হাত থেকে রেহাই পাবে না।

গ্রেপ্তারকৃত আসামি গাজা ও গাজা বিক্রির নগদ অর্থ সহ নিজ বাড়ি হতে হাতেনাতে

মোজাম্মেল হক তুজাল গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews