বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

বদলগাছীতে আলোচিত তহমিনা হত্যা মামলার আসামি সৌখিন ঢাকা থেকে গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
37

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ 

 

নওগাঁর বদলগাছীতে আলোচিত তহমিনা ওরফে রেবা হত্যা মামলার প্রধান আসামি সৌখিনকে (২৫) ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

পুলিশ জানায়, গত ৮ জুলাই রাতে বদলগাছী উপজেলার কোলা ইউপির পার আধাইপুর গ্রামের বুড়াকালী মন্দির সংলগ্ন এলাকায় গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা অবস্থায় তহমিনা ওরফে রেবাকে পুলিশ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

 

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য বদলগাছী থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন। এরপর ডিবির একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন,করে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে আসামিকে শনাক্ত করে।

 

পরে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে ১১ জুলাই বিকেলে ঢাকা মহানগরের শাহ আলী থানা এলাকা থেকে সৌখিনকে গ্রেফতার করে।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে সৌখিন তহমিনাকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews