রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মোহনপুরে কৃষি উপকরণের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অবৈধ বালাইনাশক বিক্রি ও মজুদের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
137

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:

 

 

রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন শ্যামপুর হাটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বালাইনাশক বিক্রি এবং মজুদ রাখার অপরাধে একটি কৃষি উপকরণের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩ টার সময়ে উপজেলার শ্যামপুর হাটে পরিচালিত এ অভিযানে মেসার্স মহসিন কৃষি ঘর-কে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক সংরক্ষণ, বালাইনাশকের প্যাকেটের লেবেল বিনষ্ট করা এবং ভোক্তাদের কাছে অনুমোদনহীন বালাইনাশক বিক্রি ও মজুদ করার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট)

ফাহিমা বিনতে আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন এবং উপসহকারী কৃষি অফিসারগণ’রা।

 

উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানান,

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে “মেসার্স মহসিন কৃষি ঘর” নামে একটি কৃষি উপকরণের দোকানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বালাইনাশক বিক্রি এবং মজুদ রাখার সত্যতা পাওয়া গেছে। এ অপরাধে প্রচলিত আইনে দোকানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এবং ফসলের ক্ষতি রোধে অনুমোদিত ও মানসম্মত কৃষি উপকরণ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মেয়াদোত্তীর্ণ কিংবা অনুমোদনহীন বালাইনাশক বিক্রি বা মজুদ রাখে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। “জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।”

 

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতেও এ রকম কর্মকান্ড কোন ব্যবসায়িক করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি কৃষি উপকরণ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।”জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews