মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি মোবাইল ফোন জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রামদাসপুর বড়বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, রামদাসপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আতিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
66
মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি মোবাইল ফোন জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রামদাসপুর বড়বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, রামদাসপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আতিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।