বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

নওগাঁয় বিএমডিসির স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
121

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী 

সরকার অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা সম্পন্ন করেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পেশাগত নিবন্ধন না পাওয়ায় ডেন্টাল ডিপ্লোমাধারী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করা হচ্ছে। মেডিকেল এসিস্টেন্টদের ন্যায় ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের কে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ১৫ ধারা ও ৫ম তফশীলে অন্তর্ভুক্ত করে নিবন্ধন প্রদানের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডেন্টাল পরিষদ জেলা শাখার উপদেষ্টা ইউনুস আলী, বদিউজ্জামান ও গোলাম কিবরিয়া রুবেল, সাধারণ সম্পাদক রিয়াদুল হাসান রিমন, অর্থ সম্পাদক আকতার হোসেন এবং সদস্য রবিউল ইসলাম রনি।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ১৫ ধারা ও পঞ্চম তপশিলে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাকে অন্তর্ভুক্ত করে ৩৫ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ এবং বিএমডিসির পেশাগত নিবন্ধন কার্যকর করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত কাজের পরিধি অনুযায়ী সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন- পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews