বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সরাসরি ট্রেনের দাবিতে তিন সংসদ সদস্যকে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
150

মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকা থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আধুনিক আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জের তিন সংসদ সদস্যের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ৩০ জুন ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ এই স্মারকলিপি হস্তান্তর করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, ভোলাহাট, গোমস্তাপুর) আসনের সংসদ সদস্য মু. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল এই স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. মোহা. দেলোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মো. আতাউর রহমান, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হক, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম মাসুম।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ঢাকা-রাজশাহীগামী ৪টি ট্রেন— ধুমকেতু, সিল্কসিটি, পদ্মা ও মধুমতি এক্সপ্রেসকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনামসজিদ পর্যন্ত বর্ধিত করা অত্যন্ত জরুরি। এছাড়া লাখ লাখ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে ঢাকা-রহনপুর-ঢাকা রুটে অবিলম্বে একটি সরাসরি আধুনিক আন্তঃনগর ট্রেন চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত তিন সংসদ সদস্য অত্যন্ত আন্তরিকতার সাথে সমিতির নেতৃবৃন্দের দাবির কথা শোনেন এবং রেলের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে আলোচনা করার আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews