রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
162

মেহেদী হাসান , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস  পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে নাচোল আদিবাসী একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​আজ ৩০ জুন (মঙ্গলবার) সকালে আদিবাসী একাডেমির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রিয়াংকা দাস।​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:​জনাব সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি), নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।​জনাব সুকোমল চন্দ্র দেবনাথ, অফিসার ইনচার্জ (ওসি), নাচোল থানা ​আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৫৫ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসক এবং তাদের দোসর স্থানীয় জমিদার ও মহাজনদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সিধু, কানু চাঁদ ও ভৈরব-এর নেতৃত্বে সাঁওতাল সম্প্রদায় মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এই বিদ্রোহ কেবল আদিবাসীদের অধিকার রক্ষার লড়াই ছিল না, এটি ছিল ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার অন্যতম প্রধান অনুপ্রেরণা। বক্তারা নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক দিবসের চেতনা ও বীর শহীদদের অবদান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
​আয়োজক সূত্রে জানা গেছে, নাচোল আদিবাসী একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করেছে ‘রাণী ইলামিত্র স্মৃতি সংসদ’, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
​অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং আদিবাসী সম্প্রদায়ের বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্ববান্ধবে উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি বিধান সিং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews