বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রূপগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ।

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
87

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজ ও আগামী প্রজন্মকে রক্ষার প্রত্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার রূপসী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। নেতাকর্মীদের হাতে ছিল মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।
​র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারাব পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথি আবু সাঈদ মুন্না (সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী)
সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসেন (সভাপতি, জেলা যুব ও ক্রীড়া বিভাগ এবং রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী)
সঞ্চালক খন্দকার মো. আল-আমিন (সাধারণ সম্পাদক, জেলা যুব ও ক্রীড়া বিভাগ এবং তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী)
বিশেষ অতিথি মোতালিব ভূঁইয়া (রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী)
আনিসুর রহমান (সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানা দক্ষিণ জামায়াত) সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের ভয়াবহ বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
​সমাবেশে বক্তারা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে নেতৃবৃন্দ একটি মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে এই ধরণের সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews