বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

কেশরহাট বণিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
111

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুর উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু হেনা কামরুজ্জামান।

এসময় তিনি জানান, আগামী ২৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৬ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক খুশবর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার জেকের আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট শাখার আমীর আব্দুল জলিল, সেক্রেটারি মোখলেসুর রহমান, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেড সভাপতি সাদ আক্কাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ওসমান আলী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews