শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সুমন কর্তৃক নারী শিক্ষার্থীর ওপর হামলা, ধামাচাপা দেওয়ার চেষ্টা ও ক্যাম্পাসে তীব্র আতঙ্ক

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
289

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার সরকারি কলেজে এক নারী শিক্ষার্থীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন আহমেদের বিরুদ্ধে এই হামলার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। আজ ক্যাম্পাস প্রাঙ্গণে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে হেলমেট পরিহিত অবস্থায় হঠাৎ করেই ওই নারী শিক্ষার্থীর ওপর হামলা চালান সুমন আহমেদ। এ সময় তার হাতে একটি স্টিক (লাঠি) ছিল এবং তিনি ওই ছাত্রীকে লক্ষ্য করে আক্রমণাত্মকভাবে আঘাত করেন। উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিরোধ ও তৎপরতায় কোনোমতে বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি থেকে ভুক্তভোগী রক্ষা পেলেও প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনায় ক্যাম্পাসে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
হামলার পরপরই বিষয়টি নিয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক মনোয়ার স্যারের কক্ষে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়। তবে অভিযোগ রয়েছে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না করে উল্টো পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওই শিক্ষক। ভুক্তভোগী ছাত্রীকে আইনি পদক্ষেপ ব প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া থেকে বিরত থাকার জন্য একপ্রকার চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
এদিকে হামলার ঘটনার এখানেই শেষ হয়নি। বিভাগীয় কক্ষের বৈঠকের পর অভিযুক্ত সুমন আহমেদ তার বেশ কিছু অনুসারী ও বহিরাগত লোকজন নিয়ে মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের সামনে অবস্থান নেন। হামলার পর অভিযুক্তের এমন শো-ডাউন এবং মহড়ার কারণে ভুক্তভোগী ছাত্রী ও তার সহপাঠীরা চরম নিরাপত্তাহীনতায় ভোগেন এবং আতঙ্কিত হয়ে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন। বর্তমানেও ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
একটি স্বনামধন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্য দিবালোকে ছাত্রীর ওপর এমন হামলার ঘটনা এবং পরবর্তীতে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, ক্যাম্পাস আমাদের নিরাপদ আশ্রয়। সেখানে আজ দিনের আলোতে যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছাত্রীদের ওপর এভাবে হামলা করা হয় এবং শিক্ষকরাই তা ধামাচাপা দিতে চান, তবে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এই হামলার সুষ্ঠু তদন্ত ও সুনির্দিষ্ট বিচার চাই।
শিক্ষার্থীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা আজ ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দোষী সুমন আহমেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে কলেজ প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews