শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
155

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে মহানন্দা ২য় সেতুর সংযোগ সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। তিনি বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জল কুমার ঘোষ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনাবীদ মোঃ ইমরান হোসাইন, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন প্রমুখ। আয়োজকরা জানান, ১৮০ দিনে ১০০০ বিভিন্ন জাতের চারা রোপণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews