রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, চলতি বর্ষায় জেলাজুড়ে রোপন করা হবে ১ লাখ ৭০ হাজার গাছ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
154

নিজস্ব প্রতিবেদক 

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র উদ্যোগে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের তেঘরিয়া খালের দুই পাড়ে এই বৃক্ষরোপন করা হয়। গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, বিএমডিএ নাচোল জোনের সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

কর্মসূচি নিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ জানান, আজ প্রধানমন্ত্রী কক্সবাজারের মালুম ঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় বিএমডিএ’র পুন:খননকৃত তেঘরিয়া খালের দুই পাড়ে গাছ লাগিয়ে জেলায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷ আসন্ন বর্ষা মৌসুমে বিএমডিএ জেলায় ১ লক্ষ ৭০ হাজার বৃক্ষরোপনের উদ্যোগ নেয়া হয়েছে এবং আগামী ৫ বছরে জেলায় প্রায় ২৭ লক্ষ বৃক্ষরোপন করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews