শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেস্টায় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
223

নওগাঁ জেলা প্রতিনিধি:

শামীম আনসারী নওগাঁ নওগাঁর নিয়ামতপুরে পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেস্টায় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ দুই শীর্ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

সোমবার ভোররাতে এক শ্বাসরুদ্ধকর অভিযানে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি মাটির বাড়ি থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৯০ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

তুলার বাঐল গ্রামের মোঃ এজামুলের ছেলে মোঃ হামেদুল ইসলাম (৩৫) এবং মৃত আজমুদ্দিনের ছেলে মোঃ রশিদকে (৪৪)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৬ জুন পুলিশ সুপারের কাছে সংবাদ আসে যে পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি গভীর তদন্তের জন্য অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানকে নির্দেশনা প্রদান করেন । তদন্তের ধারাবাহিকতায় ৭ জুন রাতে হামেদুল নামে ব্যক্তিকে আটক করা হয়। হামিদুলকে জিজ্ঞাসাবাদে কথাবার্তা সন্দেহ হলে পুলিশ সুপারের পরামর্শে তার বিষয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করেন। তথ্যপ্রযুক্তির সূত্র ধরে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ হলে সে নিজেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন

 

হামেদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার, নওগাঁর দিক-নির্দেশনায় ও ঐকান্তিক প্রচেস্টায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম সোমবার রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত তুলার বাঐল গ্রামের একটি দোতলা মাটির ভবনে অভিযান চালায়। দীর্ঘ পাঁচ ঘণ্টার এই অভিযানে বাড়িটি থেকে চমৎকার প্যাকেটে মোড়ানো ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

এসময় ঐ গ্রামের গ্রামের এজামুলের ছেলে হামেদুল ইসলাম (৩৫) এবং মৃত আজমুদ্দিনের ছেলে রশিদকে (৪৪) গ্রেফতার করা হয়।

 

আটকের পরে পুলিশ সুপার জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এবং অন্যান্য স্থান থেকে হাইস মাইক্রোবাস কিংবা ট্রাকে করে এই মাদকের চালান নিয়ে আসত। হামেদুলের দোতলা মাটির বাড়িটি মূলত মাদকের ‘সেফ হাউস’ বা গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। এখান থেকে নওগাঁ ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা গাঁজা সরবরাহ করা হতো। মাদক ব্যবসার লভ্যাংশ ছাড়াও প্রতি ৩০ কেজি গাঁজা এই গোডাউনে রাখার জন্য বাড়ির মালিক হামেদুল ৫ হাজার টাকা করে পেত। এই চক্রের সাথে আরও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী জড়িত রয়েছে ।

জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এই চক্রের পেছনের মূল হোতাদের খুঁজে বের করতে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। এরং মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে চলছে। জেলাকে মাদকমুক্ত করতে আগামী দিনগুলোতে পুলিশের এই কঠোর অভিযান আরও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews