রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে গণপিটুনিতে প্রতিবন্ধী যুবক নিহত: আটক ৩ 

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
198

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চুরির অপবাদে ফিরোজ আলী (৪০) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী হাটখোলা পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুরুন্নবীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী লতিফন বেগমকে নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে গোহালবাড়ী গ্রামের মো. ইমরান হোসেনের বাড়ির গোয়ালঘরে চুরির চেষ্টা হচ্ছে বলে পরিবারের সদস্যরা টের পান। এ সময় তারা ফিরোজ আলীকে আটক করেন। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে গরু চোর সন্দেহে মারধর করে।

স্থানীয়দের দাবি, গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় সকাল ৭টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক ফয়সাল তানিম তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, ফিরোজ আলী মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত বোতল ও হাড় সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। তার বিরুদ্ধে এলাকায় পূর্বে কোনো চুরির অভিযোগ ছিল না। তবে তিনি মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, মাদক-সংক্রান্ত বিরোধের জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “চুরির অভিযোগে আটক এক ব্যক্তিকে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।”

আটককৃতরা হলেন— মো. ইমরান হোসেন (৫০), তার ছেলে নুরুল হক (৩০) এবং রাজিব (৩০)।

ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews