বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
119

হাসান আলী সোহেল স্টাফ রিপোর্টার :

 

নাটোরের বাগাতিপাড়া রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রওশন আলী। তিনি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ অটুট রাখার আহ্বান জানান। পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে শিক্ষিত তরুণদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান দোয়েল। তিনি বলেন, “একতাই শক্তি। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মিলনমেলা আমাদের সামাজিক ও মানবিক দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেয়।”

 

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 

  1. স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময়, বন্ধুত্বের বন্ধন পুনরুজ্জীবন এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews