1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এস কে সোহেল চৌধুরী

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এস কে সোহেল চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
45

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, শুভাকাঙ্ক্ষী এবং ব্যবসায়ী মহলের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এস কে সোহেল চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য এবং মানুষের প্রতি ভালোবাসা প্রকাশের শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মাঝে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্য, শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করুক।”

তিনি আরও বলেন, “ব্যবসায়িক কর্মব্যস্ততার মাঝেও আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ভুলে গেলে চলবে না। ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মনে ছড়িয়ে পড়ে, এটাই হোক আমাদের লক্ষ্য। আসুন, আমরা সবাই মিলে একটি আনন্দময় ও নিরাপদ ঈদ উদযাপন করি।”

পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট