বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

২৬ মে থেকে আজিমনগর স্টেশনে থামবে চিলাহাটি এক্সপ্রেস, উল্লাসে লালপুরবাসী

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
144

হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার :

 

নাটোরের লালপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (২৬ মে) থেকে উপজেলার আজিমনগর রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি করবে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। এ খবরে পুরো উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের আমেজ।

 

জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ২৬ মে ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়ে আজিমনগর রেলস্টেশনে পৌঁছাবেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানাবেন।

 

লালপুরবাসীর কাছে এটি শুধু একটি ট্রেনের স্টপেজ নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক গর্বের অর্জন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল লালপুরবাসীর জন্য চালু করেছিলেন লালমনি এক্সপ্রেসের যাত্রাবিরতি। এবার তারই কন্যা প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এনে দিলেন চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ।

 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র উচ্চারিত হচ্ছে একটি আবেগঘন বাক্য—

“বাবা দিয়েছিলেন লালমনি এক্সপ্রেস, মেয়ে দিচ্ছেন চিলাহাটি এক্সপ্রেস।”

 

স্থানীয়দের মতে, আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হলে লালপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে আশা করছেন তারা।

 

ইতোমধ্যে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি উপলক্ষে নতুন সাজে সজ্জিত করা হয়েছে আজিমনগর রেলস্টেশন। স্টেশনজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও প্রস্তুতির কাজ। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আবহ।

 

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আজিমনগর স্টেশন পরিদর্শন করেন মোঃ বরকতউল্লাহ, মোঃ আবির হোসেন, মোঃ হারুনার রশিদ (পাপ্পু), মোঃ নজরুল ইসলাম মোল্লা এবং মোঃ আব্দুল আজিজ রনজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং লালপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণের এক ঐতিহাসিক মুহূর্ত। এখন পুরো উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য, যখন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিলাহাটি এক্সপ্রেস থামবে তাদের প্রাণের আজিমনগর রেলস্টেশনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews