শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
187

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা দশরসিয়া স্কুলপাড়া গ্রামের মৃত সহীমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম নিহত হয়েছেন এবং আহত হয়েছেন নিহত নজরুলেরে ছেলে । এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ-এর নির্দেশনায় সোমবার দিবাগত রাতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শোকাহত পরিবারের বাড়িতে যান এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় মোবাইল ফোনে ড. সাইমুম পারভেজ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারটির মধ্যে চরম দুর্ভোগ নেমে এসেছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা বলেন, দুঃসময়ে ড. সাইমুম পারভেজের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া ও সহযোগিতার আশ্বাসে পরিবারটি কিছুটা সাহস পেয়েছে।

ডা. নাহিদুজ্জামান সুমন বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের নির্দেশনায় আমরা শোকাহত পরিবারের পাশে এসেছি। তিনি পরিবারটির সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুসার বিশ্বাস, লাল মোহাম্মদ, কামাল উদ্দিন মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews