বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

বদলগাছীতে ভিজিএফের চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
95

বদলগাছী( নওগাঁ )প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলা উপজেলার কোলা ইউনিয়ন-এ দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টায় কোলা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ভিজিএফ কর্মসূচির আওতায় বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ কর্মসূচিতে কোলা ইউনিয়নের ২ হাজার ২৪ জন নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসারের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিজন উপকারভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

চাল বিতরণ কার্যক্রমকে ঘিরে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঈদ উপলক্ষে ভিজিএফের চাল পেয়ে খুশি প্রকাশ করেন এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য অমর ফারুক, ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং কোলা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews