1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বজ্রপাতে কেড়ে নিল দুই কৃষকের প্রাণ

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী 
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
53

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী 

 

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে আক্কাস ফকির(৬০) ও তারেক(২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে কৃষি জমিতে কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

 

 

নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে ও তারেক একই গ্রামের আমিনুরের ছেলে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

 

 

জানা যায়, বৃহস্পতিবার সকালে আক্কাস ফকির ও তারেক এলকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল মুঠোফোনে বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট