শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মোহনপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
212

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় বৃহস্পতিবার (২১ মে) সকাল সময়ে দিন ব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহনপুর রাজশাহী আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অফিসার, রাজশাহী অঞ্চল, রাজশাহী ড. মোঃ আজিজুর রহমান।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রাজশাহী মোহাম্মদ নাসির উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজীর আহমেদ, উপজেলা পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার শাজাহান আলী, সমসের আলী, খাদিজা-তুজ-জোহুরা, মাহফুজুর রহমান, আব্দুস সালাম।

 

উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে আয়োজিত এ কংগ্রেস অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। কৃষি বিভাগের সকল উপসহকারি কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, এনজিও কর্মী, পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) এবং নন-পিএফএসের কৃষক-কৃষাণী গণ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, পার্টানার কংগ্রেসের মাধ্যমে কৃষকেরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, কৃষির যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে কয়েকটি স্টল নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়াও ‎অংশগ্রহণকারীরা কৃষি খাতের উন্নয়নে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিমত পোষণ করেন।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews