শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মৌলভীবাজার বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যাগে মানববন্ধন কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
187

নিজস্ব প্রতিবেদক 

পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর জুলুম‌ নির্যাতন হত্যা বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ও সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে মৌলভীবাজার বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যাগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১৯ মে) বিকালে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা শামসুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, মাওলানা আসাদ আহমদ চৌধুরী , মাওলানা জামিল আহমদ আনসারী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, ইমাম সমিতির জেলা সেক্রেটারি মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা বশির আহমদ, মাওলানা আইয়ুব আলী,প্রফেসর মুহাম্মদ সেলিম, মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন,মাওলানা আমিনুল ইসলাম,মাওলানা আজমান আলী,মাওলানা সৈয়দ ইউনুস আলী,মাওলানা সাইফুর রহমান ফয়ছল, মাওলানা হাম্মাদ বিল্লাহ, মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা হাসান আহমদ চৌধুরী,মাওলানা আব্দুল মুকিত প্রমূখ।

বক্তারা বলেন, অবিলম্বে ভারতের মুসলমানদের ওপর চালানো সকল ধরনের নির্যাতন, অত্যাচার বন্ধ করতে হবে।

 

মুসলমানদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন উগ্র হিন্দুত্ববাদীরা যে নির্মম নিষ্ঠুরতা চালাচ্ছে তার সভ্যতা মানবিকতার চরম লঙ্ঘন। এসবের আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতের মুসলমানদের ন্যায্য নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

 

বক্তারা আরও বলেন, মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়ে বিশ্বের কোন জাতি টিকে থাকতে পারে নাই। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার ও টিকে থাকতে পারবে না। সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধ করতে হবে । সীমান্তে আর গুলি চললে গুলির জবাব গুলি দিয়ে দেয়া হবে।

 

মানববন্ধন থেকে বাংলাদেশ সরকারকে অবিলম্বে ভারতে মুসলমানদের উপর নিষ্ঠুর নির্মম নির্যাতনের রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর এবং সীমান্ত হত্যার বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।

ফাহিম আহমদ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews