শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুরে র‍্যাবের অভিযানে মরণঘাতী বিদেশি ‘পেন গান’ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
206

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি মরণঘাতী বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার করেছে র‍্যাব-৮, বরিশাল। সোমবার দিবাগত (১৯ মে) গভীর রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল রাত আনুমানিক ২টা ১০ মিনিটে নৈকাঠি গ্রামের মোঃ নান্নু শিকদারের বসতবাড়ির পেছনের ঢালাই গলি রাস্তার পাশে অভিযান চালায়। এ সময় একটি মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় থাকা একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি ‘পেন গান’ হিসেবে শনাক্ত করা হয়েছে।

র‍্যাব জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, “সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে র‍্যাব-৮ সর্বদা তৎপর রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews