রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুরে দুইটি অটোগাড়ি চুরি, আতঙ্কে মালিকরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
264

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাকরাইল গ্রামে একই রাতে দুইটি অটোগাড়ি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দ্রুত তদন্ত করে চোরচক্রকে শনাক্ত ও গাড়ি উদ্ধারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, সাকরাইল গ্রামের বাসিন্দা রুশাত ও রুমানের দুইটি অটোগাড়ি বৃহস্পতিবার গভীর রাতে চুরি হয়ে যায়। গাড়ি দুটি বাড়ির পাশে চার্জে রাখা ছিল বলে জানিয়েছেন স্বজনরা। সকালে ঘুম থেকে উঠে তারা গাড়ি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশে খুঁজেও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় ছোটখাটো চুরি বেড়েছে। তবে একই রাতে দুইটি অটোগাড়ি চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্তরা জানান, অটোগাড়িই তাদের পরিবারের উপার্জনের প্রধান মাধ্যম। গাড়ি চুরির ঘটনায় তারা এখন দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত গাড়ি উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews