বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রাজাপুরে বাদশা খানের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
151

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর বাগড়ি খান বাড়ির প্রবীণ বাসিন্দা বাদশা খান রোববার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার সকাল ১০টায় বাগড়ি স্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, বাদশা খান একজন শান্ত স্বভাবের ও সামাজিক মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে।

জানাজা শেষে তার পরিবারের সদস্যরা সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews