ফাহিম মিয়া সুন্দরগঞ্জ প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। আজ সকালে সুন্দরগঞ্জের একটি ব্যস্ততম সড়কে বিশাল একটি বিদ্যুতের খুঁটি ট্রান্সফরমারসহ ভেঙে রাস্তার ওপর পড়ে যায়। এতে করে সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ছিঁড়ে পড়া তারের কারণে পুরো এলাকা বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ে। তারগুলো রাস্তায় ছড়িয়ে থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ভেঙে পড়া খুঁটি ও তার অপসারণ করে সড়ক সচল করার কাজ চলছে। জনবল বাড়িয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
78
ফাহিম মিয়া সুন্দরগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
আজ সকালে সুন্দরগঞ্জের একটি ব্যস্ততম সড়কে বিশাল একটি বিদ্যুতের খুঁটি ট্রান্সফরমারসহ ভেঙে রাস্তার ওপর পড়ে যায়। এতে করে সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ছিঁড়ে পড়া তারের কারণে পুরো এলাকা বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ে। তারগুলো রাস্তায় ছড়িয়ে থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ভেঙে পড়া খুঁটি ও তার অপসারণ করে সড়ক সচল করার কাজ চলছে। জনবল বাড়িয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।