শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গাজীপুর সদরে ভিন্নধর্মী ফলাফল প্রদান অনুষ্ঠান 

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
233

নিতু চৌধুরী

গাজীপুর সদরে চাইল্ড কেয়ার হাই স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান ছিলো শনিবার সকালে। বিদ্যালয়টিতে ভালো ফলাফল অর্জনের পুরস্কার হিসেবে গাছ প্রদান করা হয় শিশুদের মাঝে। বিদ্যালয়ের বৃক্ষগুলো প্রদান করে বিশ্ব সেরা পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এমএন্ডজে গ্রুপের প্রতিষ্ঠান কলাম্বিয়া ওয়াশিং প্লান্ট লি.।

পরিবেশ রক্ষা, সামাজিক বনায়ন এবং স্বাভাবিক বাস্তুসংস্থান রক্ষা করতে এধরণের উদ্যোগ প্রশংসনীয় ভুমিকা রাখে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যালয়টির পরিচালক ও লেখক ফজর আলী মন্তব্য করেন, সবুজ বিপ্লবে এমন উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয় বরং এটি একটি দৃষ্টান্ত হতে পারে।

অনুষ্ঠানটির প্রধান অতিথি, এমএন্ডজে গ্রুপের সাসটেইনেবলিটি হেড সাঈদ চৌধুরী বলেন বিশ্বব্যপি কার্বন নিঃস্বরণ বাড়ছে আবার সেগুলো কমিয়ে আনার জন্য আমাদের টার্গেটও দিতে হচ্ছে, পানি দূষণ বাড়ছে কিন্তু আমরা গাছ কাটছি। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাই আমাদের এ বৃক্ষ রোপণ। আমরা সবুজায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই।

বৃক্ষ উপহার দেওয়ার এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাঁশকোপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহীন শাহজাহান, অভিভাবকগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রায় আশিজন শিক্ষার্থীকে তাদের ফলাফল অনুযায়ী বৃক্ষ প্রদান করা হয়। তারপর বৃক্ষ রোপণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews