1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বদলগাছীতে চোলাই মদসহ ১ জন গ্রেফতার, 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
60

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 

 

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের নিরলী গ্রামে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ।

 

১৩ মে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিরলী গ্রামের বাসিন্দা সুরজিৎ চন্দ্র বর্মনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরজিৎ চন্দ্র বর্মন ওই গ্রামের মৃত গোবিন্দ চন্দ্র বর্মনের ছেলে।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রি করে আসছিলেন। অভিযানে তার হেফাজত থেকে ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট