বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

দীর্ঘ ৩০ বছরের সেবার পর গ্রাম পুলিশের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
155

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ১নং গোলাহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম (৬৭) দীর্ঘ ৩০ বছর দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছেন। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে এ উপলক্ষে ভোলাহাট থানা প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মোঃ নজরুল ইসলাম চর ধরমপুর গ্রামের মৃত পোরা শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদ ও পুলিশের সঙ্গে সমন্বয় করে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক। এ সময় তাঁর সম্মানার্থে জায়নামাজ, টুপি, তসবিহ ও আতর উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পরে উপস্থিত অতিথিদের জন্য চা-নাস্তার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্রাম পুলিশের অন্যান্য সদস্য এবং থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews