1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

পাচার হওয়া ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
80

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় আটককৃত পাচার হওয়া ৮ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) আদালতের নির্দেশনা মোতাবেক সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড করা হয়েছে।

সিনিয়র চিফ জুডিসিয়্যাল আদালত, চাঁপাইনবাবগঞ্জের নির্দেশ ও সরকারি আদেশের প্রেক্ষিতে ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানাউল মোর্শেদ উপস্থিত থেকে জব্দকৃত ট্রাক (লড়ি) থেকে তেল আনলোড কার্যক্রম তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাচারকৃত জ্বালানি তেল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাবেক সভাপতি মোঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ শাহ কবির, সাংবাদিক মোঃ আলী হায়দার রুমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ফিলিং স্টেশনের সেলার মোঃ রজব আলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে উপজেলার ফলিমারী-সোনাজল এলাকার মধ্যবর্তী হিরো নামক ইটভাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলাহাট থানার এসআই মোঃ কামাল হোসেন, এসআই মোঃ শাহিনুল ইসলাম ও এসআই মোঃ শাখাওয়াত হোসেন। এ সময় একটি ৮ হাজার লিটার ডিজেলবাহী ট্রাক (লড়ি), ৬টি ভুটভুটি, ১টি ভ্যানসহ বিপুল পরিমাণ ড্রাম ও জারকিন জব্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট