রাজাপুরে মাদরাসায় কুরআনুল কারিমের ছবক প্রদান অনুষ্ঠিত
প্রকাশিত:
সোমবার, ১১ মে, ২০২৬
১৪৩
বার পড়া হয়েছে
রাজাপুরে মাদরাসায় কুরআনুল কারিমের ছবক প্রদান অনুষ্ঠিত
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির রাজাপুর উপজেলার ডাকবাংলো এলাকার মৃধাবাড়ি সড়কে অবস্থিত আদর্শ ক্বেরাতুল কুরআন হাফেজী মাদরাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালুয়া দরবারের পীর সাহেব হযরত মাওলানা আবদুর রহিম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মুহাম্মাদ ইব্রাহিম খলিল। এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, কুরআনের শিক্ষা মানুষকে নৈতিকতা, মানবতা ও আদর্শ জীবনের পথ দেখায়। ছোটবেলা থেকেই শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে কুরআনের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
227
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার ডাকবাংলো এলাকার মৃধাবাড়ি সড়কে অবস্থিত আদর্শ ক্বেরাতুল কুরআন হাফেজী মাদরাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালুয়া দরবারের পীর সাহেব হযরত মাওলানা আবদুর রহিম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মুহাম্মাদ ইব্রাহিম খলিল।
এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কুরআনের শিক্ষা মানুষকে নৈতিকতা, মানবতা ও আদর্শ জীবনের পথ দেখায়। ছোটবেলা থেকেই শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে কুরআনের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।