শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে রুবেল মোল্লাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে
313

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন কমিটির গুঞ্জন শুরু হয়েছে। এই কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে রয়েছেন বর্তমান কমিটির সফল যুগ্ম আহ্বায়ক- রুবেল মোল্লা।

তৃণমূল কর্মীদের মতে, রুবেল মোল্লা একজন রাজপথের লড়াকু সৈনিক। প্রতিকূল সময়েও তিনি দলের হাল ছাড়েননি এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছেন। রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে সাধারণ কর্মীদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয়।

কাঁঠালিয়া উপজেলার সাধারণ ছাত্রদল কর্মীদের সাথে কথা বলে জানা যায়, রুবেল মোল্লা দীর্ঘ দিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। কর্মীরা তার পক্ষে কয়েকটি বিশেষ কারণ উল্লেখ করেছেন- দলের দুঃসময়ে নেতা-কর্মীদের আইনি সহায়তা ও ব্যক্তিগত বিপদে পাশে দাঁড়িয়ে তিনি আস্থা অর্জন করেছেন। তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে তার ভূমিকা প্রশংসনীয়। তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নেই এবং তিনি একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।

  • এছাড়াও উপজেলার বেশ কয়েকজন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতা জানান, “আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি রাজপথে আমাদের সাথে থাকবেন। রুবেল মোল্লা ভাই আমাদের সুখ-দুঃখের সাথী। আমরা কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাই, আগামী কমিটিতে যেন তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।”

এ বিষয়ে রুবেল মোল্লা বলেন, “আমি ছাত্রদলের একজন নগণ্য কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। তৃণমূলের কর্মীরা যদি আমাকে ভালোবেসে নেতৃত্বে দেখতে চায়, তবে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি তা মাথা পেতে নেব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews