1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

রূপগঞ্জে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
75

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

রূপগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া বহুমামলার আসামি শামীম মিয়াকে অবশেষে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গত ৮ মে রাতে বার্মিজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৫ তাকে আটক করে। এ সময় তার ছয় সহযোগীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার সঙ্গে আটক হওয়া ব্যক্তিরা সবাই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা। পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর তারা কক্সবাজারে আত্মগোপনে ছিল।

এর আগে ৫ মে ভোরে রূপগঞ্জের চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামীম মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তবে কিছুক্ষণের মধ্যেই তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ঘিরে ফেলে এবং হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোনও নিয়ে যায় হামলাকারীরা। পরে ওয়াকিটকি উদ্ধার হলেও মোবাইল ফোন দুটি এখনো উদ্ধার হয়নি।

এ ঘটনায় পুলিশ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ঘটনার পর চনপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে চলে গেছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামীম মিয়াকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট