1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বদলগাছীর সন্ন্যাসতলা মোড় এলাকা থেকে অবৈধ চোলাইমদ সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
77

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সন্ন্যাসতলা মোড় এলাকা থেকে হতে অবৈধ মাদকদ্রব্য ১৭.৯ লিটার চোলাইমদ এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মোঃ রনি মন্ডল( ৩৮) গ্রেফতার করে।

ঘটনাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ রনি মন্ডল চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামি মোঃ রনি মন্ডল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অতঃপর ০৭-০৫-২০২৬ তারিখ ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মথুরাপুর এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রনি মন্ডলকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামি মোঃ রনি মন্ডল এর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৭.৯ লিটার চোলাইমদ ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল উদ্ধার করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে ও বলে যে, উল্লেখিত মাদকদ্রব্য চোলাইমদ বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করেছিল। জিজ্ঞাসাবাদে আরো বলে যে, তার পুরো নাম মোঃ রনি মন্ডল (৩৮),পিতাঃ জহুরুল ইসলাম ওরফে খোকা, সাং- গনেশপুর, থানা- ধামুইরহাট , জেলা: নওগাঁ বলে জানায়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট