শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

আলী হাসান আহবায়ক | রনি সদস্য সচিব ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
211

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এ কমিটির ঘোষণাপত্র ঝালকাঠিতে পৌঁছায়।

 

নব ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ আলী হাসান এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সাইদুল ইসলাম রনি এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন আহাম্মেদ সালাহউদ্দিন।

 

নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন, ছাত্রনেতা যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন এবং মো. মুবিনুল ইসলাম সাদ্দাম।

 

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে জেলা ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করা হয়েছে।

 

এদিকে, নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews