রাজাপুরে মুজিব কেল্লার ১৪ ফ্যান ও ১০ লাইটসহ বিভিন্ন মালামাল চুরি
প্রকাশিত:
শুক্রবার, ৮ মে, ২০২৬
১৩৩
বার পড়া হয়েছে
রাজাপুরে মুজিব কেল্লার ১৪ ফ্যান ও ১০ লাইটসহ বিভিন্ন মালামাল চুরি
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী এলাকার দুর্যোগ পুনর্বাসন কেন্দ্র (মুজিব কেল্লা) থেকে ১৪টি ফ্যান, ১০টি লাইটসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মুজিব কেল্লায় প্রবেশ করে ভবনের বিভিন্ন কক্ষ থেকে ফ্যান, লাইট ও অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে যায়। সকালে স্থানীয়রা ভবনের দরজা-জানালার অবস্থা দেখে সন্দেহ হলে ভিতরে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কেন্দ্রটি অরক্ষিত অবস্থায় থাকায় সেখানে রাতে মাদকসেবীদের আড্ডা বসত। স্থানীয়দের ধারণা, ওই মাদকসেবীদের কেউ এ চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। স্থানীয়রা জানান, দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের আশ্রয়ের জন্য নির্মিত গুরুত্বপূর্ণ এ স্থাপনাটিতে নিয়মিত তদারকি ও নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
228
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী এলাকার দুর্যোগ পুনর্বাসন কেন্দ্র (মুজিব কেল্লা) থেকে ১৪টি ফ্যান, ১০টি লাইটসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মুজিব কেল্লায় প্রবেশ করে ভবনের বিভিন্ন কক্ষ থেকে ফ্যান, লাইট ও অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে যায়। সকালে স্থানীয়রা ভবনের দরজা-জানালার অবস্থা দেখে সন্দেহ হলে ভিতরে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কেন্দ্রটি অরক্ষিত অবস্থায় থাকায় সেখানে রাতে মাদকসেবীদের আড্ডা বসত। স্থানীয়দের ধারণা, ওই মাদকসেবীদের কেউ এ চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
স্থানীয়রা জানান, দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের আশ্রয়ের জন্য নির্মিত গুরুত্বপূর্ণ এ স্থাপনাটিতে নিয়মিত তদারকি ও নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।